Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভকারীদের ওপর ট্রাক-আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা উগ্র ডানপন্থিদের

যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভকারীদের ওপর ট্রাক-আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা উগ্র ডানপন্থিদের

চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়া এবং গুলি ছোঁড়ার মতো ঘটনা ঘটছে। হামলাকারীদের মধ্যে বর্ণবাদবিরোধী আন্দোলনে ছদ্মবেশে ঢুকে পড়া তথাকথিত বুগালু মুভমেন্টের সদস্যরাও রয়েছেন।

গত রোববার যুক্তরাষ্ট্রের সিয়াটলে বেশ কয়েকজন প্রতিবাদকারী যখন একটি গাড়ি থামানোর চেষ্টা করছিলেন, তখন তাদের দিকে দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে দেয়া হয়েছিল। পাশাপাশি গাড়ির চালক জানালা দিয়ে গুলি ছোঁড়ে এবং হ্যান্ডগান নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। তিনি ভিড়ের মধ্যে চলে যান এবং পরবর্তীতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। কিন্তু সেদিন এ ঘটনা  সিয়াটলেই প্রথম নয়। 

ভার্জিনিয়ার লেকসাইডে হ্যারি স্কিপ রোজার্স নামের একজন বিক্ষোভকারীদের ওপর ট্রাক চালিয়ে দেয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। রোজার্স ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর অ্যাওয়াকেনিং কনফেডারেট প্যাট্রিয়টসের একজন সংগঠক হিসেবে কথিত। ২০১৬ সালে তিনি ডানপন্থীদের বিক্ষোভে অংশ নিয়েছিলেন, যেখানে বিক্ষোভকারীরা গাড়িচাপা দিয়ে একজনকে হত্যা করেছিল। 

২৯ মে ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে এবং তার আগের দিন ডেনভারে অন্যান্য যানবাহনের মাধ্যমেও আন্দোলনকারীদের ওপর আক্রমণ করা হয়েছিল। ৩০ মে ফ্লোরিডার গাইনেসভিলের জনসমাবেশে একজন বন্দুকধারী গাড়ি চালিয়ে দেন। মিনিয়াপোলিসে একটি সেমি-ট্রেলার ট্রাক আন্দোলনকারীদের মধ্যে দিয়ে চালিয়ে দিয়ে তাদের বিভক্ত করে চলে গিয়েছিল। আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য অস্ত্রসহকারে এমন অনেক ঘটনা ঘটেছে। 

গত শুক্রবার টেক্সাসের ম্যাকালেনে এক ব্যক্তি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিবাদকারীদের চেইনশ চালিয়ে হুমকি দিয়েছিল, বর্ণবাদী কথা বলে ‘বাড়ি যাও’ বলে চিৎকার করেছিল। ক্যালিফোর্নিয়ার আপল্যান্ডে ১ জুন একজন এআর-১৫ আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ভয়ভীতি দেখায় এবং পরে তাকে গ্রেফতার করা হয়। 

৩১ মে শিকাগোতে এক ব্যক্তি সেমি অটোমেটিক রাইফেল এবং পিস্তল হাতে রাস্তায় বেরিয়ে এসেছিল। পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পরে বিক্ষোভকারীরা জানান, ওই লোক তাদের অস্ত্রের ভয় দেখাচ্ছিল।

১ জুনে ইদাহোর বয়েসে নয়া নাৎসীবাদীদের মুখোশ পরা দুই অস্ত্রধারী বিক্ষোভকারীদের রুখে দেয়। এর মধ্যে মাইকেল ওয়ালেস (১৯) নামে একজনকে পরে গ্রেফতার করা হয়। 

৩১ মে সল্টলেকে এক ব্যক্তিকে শিকারের তীর-ধনুকসহ গ্রেফতার করা হয়। তিনিও বিক্ষোভকারীদের ভয়ভীতি দেখাচ্ছিলেন।

কিছু এলাকায় বিক্ষোভকারীদের মধ্যেই বুগালু গ্রুপের সদস্যদের ঘাপটি মেরে থাকতে দেখা গেছে। তাদের গতিবিধি দেখেই পরে শনাক্ত করা গেছে।

আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একজন ‘বুগালু বয়’ সোচ্চারভাবে পুলিশের বর্বরতার সমালোচনা এবং প্রতিবাদকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। কিন্তু আন্দোলনে বুগালুদের অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন অনেক প্রতিবাদকারী তাদের থেকে দূরত্ব বজায় রাখছেন। 

তথাকথিত ‘বুগালু বয়িস’ হলো উগ্র ডানপন্থীদের একটি সংগঠন। তবে সংগঠনের তৎপরতা অতোটা সংগঠিত নয়। তাদের আন্দোলন মূলত সরকার বিরোধী। এবং তারা বিশ্বাস করে আমেরিকায় দ্বিতীয় গৃহযুদ্ধ আসন্ন। বিক্ষোভকারীদের ভয়ভীতি প্রদর্শনকারীদের অনেককেই উগ্র শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোপন সংগঠন কু ক্লাক্স ক্ল্যানের প্রতীব সম্বলিত টিশার্ট পড়তে দেখা গেছে। 

এছাড়া ‘প্যুগেট সাউন্ড জন ব্রাউন গান’ ক্লাবটি বামপন্থীদের ‘কমিউনিটি প্রতিরক্ষা সংস্থা’ হিসেবে পরিচিত। তারা বামপন্থীদের বিক্ষোভে সুরক্ষা দিতে প্রায়শই প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করে এবং ডানপন্থী মিলিশিয়া দলের সদস্যদের সঙ্গে সংলাপের চেষ্টা করে। 

ক্লাবটির মুখপাত্র বলেছেন, এই আন্দোলনে অনেক খারাপ মানুষ রয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে বা অজান্তেই বিদ্বেষমূলক প্রচার এবং বর্ণবাদ প্রসারিত করেছে। ঝুঁকি ও অনিশ্চয়তার কারণে আমরা তাদের থেকে দূরে থাকি। তিনি বুগালুদের অনুপ্রবেশ সম্পর্কে সতর্ক করেছেন।

গার্ডিয়ান অবলম্বনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here