জাতিসংঘ সাধারণ পরিষদ ভাষণে এই আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, সারা বিশ্বে ১০ লাখ মানুষ মারা গেছে, এজন্য চীন দায়ী। তারা সারা বিশ্বকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিলো। আনাদলু, সিএনএন
ভিডিও কলের মাধ্যমে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘সারা বিশ্বে যারা এই মারণঘাতি মহামারী ছড়ালো তাদের দায়ি করার কোনও বিকল্প থাকতে পারে না। এরজন্য দায়ি চীন ও বিশ্বস্বাস্থ্য সংস্থা। কারণ হুকে সরাসরি চীন নিয়ন্ত্রণ করে। তারা মিথ্যা কথা বলেছিলো। তারা বলেছিলো এই রোগ মানুষ থেকে মানুষে ছড়ানোর কোনও প্রমাণ নেই। তারা বলেছিলো, যাদের লক্ষণ নেই তারা এই রোগ ছড়ায় না। জাতিসংঘের দায়িত্ব, চীনকে এজন্য দায়ি করা শুধু কোভিডের জন্য নয়, ট্রাম্প চীনকে মহাসাগরে প্লাস্টিক বর্জ্য ফেলার জন্যও দায়ি করেন। তিনি অভিযোগ করেছেন, চীন অন্যের সমুদ্রসীমায় গিয়ে অতিরিক্ত মাছ ধরছে। এছাড়াও বৈশ্বিক কার্বন নিস:রণের জন্য মূলত চীন দায়ি বলেও মন্তব্য করেন তিনি।









