Home কোভিড-১৯ ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু

৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু

0
133

৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলমসহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫-১১ বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাভ করেছে ফাইজার পেডিয়াট্রিক ফরমুলেশন নামের টিকাটি। দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর টিকাটি শিশুদের দেওয়ার জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে।

টিকাটি প্রথম ডোজ দেওয়ার পর ৮ সপ্তাহ বা ৫৬ দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। সারা দেশের ২ দশমিক ২ কোটি ৫-১১ বছর শিশুকে করোনা টিকার আওতায় আনার লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে সরকার।

যেখানে টিকা দেওয়া হবে:

সারা দেশের সব সিটি করপোরেশনে ৫-১১ বছর বয়সী শিশুদের বিদ্যালয় কেন্দ্রিক টিকাদান কার্যক্রমের পরবর্তী কার্যক্রম আগামী ২৫ আগস্ট শুরু হবে। পর্যায়ক্রম কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে। ইতোমধ্যেই সুরক্ষা ওয়েবপোর্টাল/অ্যাপের মাধ্যমে শিশুদের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের ক্ষেত্রে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে। সিটি করপোরেশনসমূহের প্রতিটি ওয়ার্ডে নির্বাচিত বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে জেলা, উপজেলা ও পৌরসভাসমূহে বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে এই টিকা দেওয়া হবে।

শিশুরা যেভাবে টিকা পাবে:

করোনা টিকা কার্ড দেখিয়ে নিকটস্থ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে (স্কুলপড়ুয়া শিশু) ও পরবর্তীতে কমিউনিটি পর্যায়ে (স্কুলে পড়ে না এমন শিশু) নিকটস্থ কেন্দ্র থেকে টিকা নেওয়া যাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here