ভারতের ৭৫তম স্বাধীনতা বার্ষিকী আজ। দেশজুড়ে উৎসবের মেজাজে দিবসটি উদযাপন করছে ভারতবাসী।
আজ রোববার সকালে কলকাতার রেড রোডে স্বাধীনতা বার্ষিকীর একটি অনুষ্ঠানে যোগে দেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে নাচতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
আদিবাসী সংস্কৃতিকে সম্মান জানাতে মঞ্চ থেকে নৃত্যশিল্পীদের সঙ্গে যোগ দেন তিনি। বেশ কিছু ক্ষণ তাদের সঙ্গে নৃত্য পরিবেশন করে মুখ্যমন্ত্রী আবার মঞ্চে ফিরে যান।
প্রসঙ্গত, ৭৬তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে রেড রোড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। আকাশ থেকে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হয়। মুখ্যমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ সম্মানে সম্মানিত করা হয়।









