Home প্রচ্ছদ বন্ধুর জন্মদিনের উপহার কিনতে যাওয়ার পথে প্রাণ গেল ৩ মাদ্রাসাছাত্রের

বন্ধুর জন্মদিনের উপহার কিনতে যাওয়ার পথে প্রাণ গেল ৩ মাদ্রাসাছাত্রের

0
46

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বন্ধুর জন্মদিনের উপহার কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুরুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- ছুপুয়া গ্রামের বাসচালক আবুল হাসেমের ছেলে লিমন, বদরপুর মধ্যপাড়া আব্দুল গফুরের ছেলে রাজ্জাক ও দুর্গাপুর মজুমদার বাড়ির হানিফ মিয়ার ছেলে সিফাত। তারা সবাই চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি একেএম মনজুরুল হক আকন্দ জানান, তারা তিনজন বন্ধুর জন্মদিনের উপহার কেনার জন্য অটোরিকশাযোগে মিয়াবাজার যাচ্ছিলেন। পথে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই গিয়াস উদ্দিন বলেন, বুধবার রাত ৯টার দিকে ছুপুয়া ইউটার্ন এলাকায় দুর্ঘটনাকবলিত একটি অটোরিকশা দেখতে পান স্থানীয়রা। সেখানে তিন যাত্রী নিহত অবস্থায় পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই তিন মাদ্রাসাছাত্র নিহত হয়।

দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালককে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ থানায় নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here