জিম্বাবুয়েকে পাত্তা দিলো না ভারত

0
47

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতীয় বোলারদের তোপের মুখে ৪০.৩ ওভারে ১৮৯ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। কোনো উইকেট না হারিয়ে সেই রান তুলে ফেলে লোকেশ রাহুলের দল। ফলে ১০ উইকেটে হারিয়ে জিম্বাবুয়েকে লজ্জা দিলো ভারত।

গতকাল বৃহস্পতিবার টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। রোহিত শর্মার অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করেন তিনি। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি জিম্বাবুয়ের। প্রথম থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন দীপক চাহার ও মোহম্মদ সিরাজ। ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন জিম্বাবুয়ের ব্যাটাররা। অধিনায়ক চাকাভা ৩৫ রান করেন। শেষ দিকে ব্র্যাড ইভান্স ৩৩ ও এনগারাভা ৩৪ রান করেন। ৪০.৩ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ভারতের হয়ে চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ ও অক্ষর প্যাটেল তিনটি করে উইকেট নেন।

ভারতের হয়ে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামেন শুভমান গিল। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন তারা। কোনো বোলার তাদের সমস্যায় ফেলতে পারেনি। শেষ পর্যন্ত ৩০.৫ ওভারে ১০ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। ধাবন ৮১ ও শুভমান ৮২ রান করে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here