Home টপ নিউজ খুব শক্ত করে একবার জড়ায় ধরবা, ভীষণ দরকার: মাহি

খুব শক্ত করে একবার জড়ায় ধরবা, ভীষণ দরকার: মাহি

0
45

বাংলাদেশের রূপালি পর্দার নায়িকা মাহিয়া মাহি। ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন তিনি। অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এখন সিনেমার পাশাপাশি নতুন করে রাজনীতি শিখছেন এই নায়িকা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহি সিনেমায় অভিনয় করলেও পাশাপাশি স্বামী-সংসার ও ব্যবসায় সময় দিয়ে থাকেন তিনি। নতুন বিয়ের পরে চলতি বছরের শুরুতে মা হতে যাওয়ার খবর জানান। আর বর্তমানে অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী।

গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন মাহি। সেখানে তিনি লেখেন, ‘খুব শক্ত করে একবার জড়ায় ধরবা?’ জনমনে প্রশ্ন কেন মাহি এটা লিখলেন ফেসবুকে। নেটিজেনরা মনে করছেন, হয়ত সাংসারিক টানাপোড়েন চলছে। অথবা এই অভিনেত্রী মিস করছেন আপন কাউকে।

সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘যেন সব কষ্ট ভুলে যাই, যেন আবার আমার চুলগুলো উড়ে, যেন পেছনে বেহালা বেজে উঠে, যেন কারণ ছড়াই মুচকি হাসি ঠোঁটে লেগে থাকে, শুধু একবার শক্ত করে জড়ায় ধর, ভীষণ দরকার।’

অন্তঃসত্ত্বা নারীদের নানা রকম চিন্তা ভাবনা মনের মধ্যে চলে। নিয়মিত মুড সুইংও হয়। সেই কারণেই কি এমন পোস্ট দিলেন মাহিয়া মাহি। এটাই জানতে চান নেটিজেনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here