Home বিনোদন মুখ খুললেন নুসরাত

মুখ খুললেন নুসরাত

0
131

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। এই ছবি দিয়েই দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়–কোনকে। আগামী ২৫ জানুয়ারি এটি প্রেক্ষাগৃহে আসবে। কদিন আগে এ সিনেমার ‘বেশরম রং’ গানটি মুক্তি পেয়েছে; যা নিয়ে ঘোর আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। তার পর এই বিতর্ক ছড়িয়ে পড়ে সারা ভারতে। বর্তমানে এটি ‘টক অব দ্য কান্ট্রিতে’ রূপ নিয়েছে।

এবার টলিউড অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান বিষয়টি নিয়ে মুখ খুললেন। তার ভাষ্যে, “এই গানে আমি কোনো সমস্যা দেখি না। বরং গানটিতে দীপিকার উপস্থিতি নজরকাড়া। গীতিকার সিনেমার গল্প মাথায় রেখে ‘বেশরম রং’ গানের কথা লিখেছেন। মানুষের বিনোদনের জন্য এ সিনেমা নির্মিত হয়েছে। এটি পছন্দ করবে কী করবে না- সেই সিদ্ধান্ত জনগণ নেবে।”

বিজেপির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নুসরাত বলেন, ‘এই দলের সবকিছুতেই সমস্যা। হিজাব নিয়েও এদের সমস্যা আবার বিকিনি নিয়েও এদের সমস্যা। দেশের নারীরা কী পরবে, কী খাবে তাও বলে দেওয়ার দায়িত্ব এদের কে দিয়েছে?’

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here