Home জাতীয় বঙ্গবাজারে আগুনের ঘটনায় খবর রাখছেন প্রধানমন্ত্রী

বঙ্গবাজারে আগুনের ঘটনায় খবর রাখছেন প্রধানমন্ত্রী

0
85
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বিক খোঁজখবর রাখছেন এবং সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বসে প্রধানমন্ত্রী বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মনিটরিং করছেন। তিনি এ বিষয়ের সার্বিক সমন্বয় করছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বঙ্গবাজারে লাগা আগুনে মার্কেটটি ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন বঙ্গবাজার মার্কেট থেকে পাশে এনেক্সকো ভবনসহ আরও দুটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এনেক্সকো মার্কেট আগুন ছড়িয়ে পড়ায় মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ী। অনেক ব্যবসায়ী সহযোগীদের সঙ্গে নিয়ে বেশ কিছু মালামাল বের করে নিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here