Home জাতীয় মেয়ের সেলাইমেশিনের কাঁচি মুখে ঢুকিয়ে বাবাকে খুন

মেয়ের সেলাইমেশিনের কাঁচি মুখে ঢুকিয়ে বাবাকে খুন

0
128
সাভারের আশুলিয়ার জামগড় এলাকায় বাসায় ঢুকে মুখে কাপড় কাটার কেঁচি ঢুকিয়ে বিমল মণ্ডল (৫০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ এপ্রিল) রাতে আশুলিয়ার উত্তর জামগড়া এলাকার স্থানীয় আবুল ভূঁইয়ার মালিকানাধীন ৪তলা বাড়ির ৩তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত শ্রী বিমল মন্ডল (৫০) রাজবাড়ি জেলার নওরা বনগ্রাম গ্রামের মৃত খিতিস মণ্ডলের ছেলে। পরপর দুইবার স্ট্রোক করে তিনি প্যারালাইসড রোগে আক্রান্ত হয়েছিলেন। পোশাক শ্রমিক স্ত্রী পারুল ও তার মেয়ে পূর্ণিমাকে সঙ্গে নিয়ে ওই বাসায় ভাড়ায় তিনি বসবাস করতেন।
নিহতের মেয়ে পূর্ণিমা বলেন, আমার বাবা প্যারালাইসড হয়ে ঘরে পড়ে আছেন। আমাদের কোনো শত্রু ছিল না। সন্দেহও করতে পারছি না আমরা। আমার নিজের সেলাইমেশিনের কাঁচি দিয়েই আমার বাবাকে খুন করেছে।
আশুলিয়া থানার এসআই নূরুল ইসলাম বলেন, একটি কাপড় কাটার কাঁচি বিমল মণ্ডলের মুখের ভেতর ঢুকিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, এখনই কিছু বলা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here