Home আন্তর্জাতিক সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ধর্মমন্ত্রী নিহত

সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ধর্মমন্ত্রী নিহত

0
85
পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুল শাকুর গতকাল শনিবার রাজধানী ইসলামাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইসলামাবাদ পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।
পুলিশ জিও নিউজকে বলেছে, ইফতারের আগে এ দুর্ঘটনা ঘটেছে। সেই সময় এ মন্ত্রী স্থানীয় একটি হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন।
এক বিবৃতিতে রাজধানীর পুলিশ বলেছে, মন্ত্রী মুফতি আবদুল শাকুর নিজে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় টয়োটা হিলাক্স রেভো মডেলের গাড়ি মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে। সেই গাড়িতে পাঁচজন যাত্রী ছিলেন।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এর পর দ্রুত মন্ত্রীকে স্থানীয় পলি ক্লিনিক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু গুরুত্বর রক্তক্ষরণে তিনি মারা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here