Home জাতীয় ফাঁসির মঞ্চে যে কথা বলেছিলেন এরশাদ শিকদার ও বাংলা ভাই

ফাঁসির মঞ্চে যে কথা বলেছিলেন এরশাদ শিকদার ও বাংলা ভাই

0
20
দীর্ঘ ৩২ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন দেশের বহুল আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আজ রোববার বেলা ১১টা ৪৬ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারা সূত্রে জানা গেছে, ‘জল্লাদ’ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভূঁইয়া। দেশের বিভিন্ন কারাগারে ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন তিনি। হত্যা ও অস্ত্র মামলায় তার ৪২ বছরের সাজা হয়েছিল। ফাঁসি কার্যকর ও অন্যান্য কারণে তার সাজার মেয়াদ কমিয়ে করা হয় ৩২ বছর।
কারাভোগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শাহজাহান ভূঁইয়া। এ সময় তিনি বলেন, প্রতিটি ফাঁসিতেই কিছু না কিছু আবেগ তাড়িত বিষয় থাকে। কারণ আমার হাতে একজন লোক চলে যাচ্ছে। তাকে দেখা বা তার ফাঁসি দেয়া অনেক কষ্টের। আমার সঙ্গে আরও ৬ জন কাজ করেছেন।
তিনি বলেন, প্রতিটা ফাঁসিতেই একটা আবেগ থাকে। কারণ মানুষ যত অপরাধই করুক না কেন, যখন সে মৃত্যুর মুখে পতিত হয়, তখন সবারই একটু না একটু মায়া লাগে। সে মায়াটা না হয় আমি করলাম কিন্তু কোর্ট তো করবে না, আইন তো তাকে ক্ষমা করবে না।
বহু হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এরশাদ শিকদার ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইকে ফাঁসিতে ঝোলান জল্লাদ শাহজাহান ভূঁইয়া। কীভাবে এরশাদ শিকদার ও বাংলা ভাইকে ফাঁসিতে ঝোলানো হয় এবং তাদের শেষ ইচ্ছা কী ছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহজাহান ভূঁইয়া বলেন, এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়ার আগে তিনি দাঁড়িয়ে একটা কথা বলেছিল, ‘আমার জীবনে আমি কোনো অন্যায় করিনি, আমার জন্য দোয়া করবেন।’
বাংলা ভাইয়ের শেষ ইচ্ছা কী ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মরার পরে যেন আমার ছবিটা না উঠানো হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here