রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনে ক্রেনের দড়ি ছিঁড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরেক শ্রমিক আহত হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার। তিনি জানান, ঘটনার সময় ওই শ্রমিকরা ভবনের নিচে কাজ করছিলেন। সে সময় নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর সময় রুপশ ছিঁড়ে তাদের শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন।
তিনি জানান, এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। হতাহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।







