Home আন্তর্জাতিক গ্রেপ্তার ইমরান: যে অঙ্গীকার করল তার দল পিটিআই

গ্রেপ্তার ইমরান: যে অঙ্গীকার করল তার দল পিটিআই

0
20

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ইমরানকে এ সাজা দিয়েছেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ রায়ের কিছুক্ষণ পরেই পিটিআই চেয়ারম্যানকে লাহোরে জামান পার্ক বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ইমরান খানের এ সাজার নিন্দা জানিয়েছে তার দল পিটিআই।

জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই-এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি বলেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত। ইমরান খানকে যে দোষী সাব্যস্ত করা হবে তা নিয়ে পিটিআই-এর দৃঢ় পূর্বাভাস ছিল।

পিটিআই-এর সিনিয়র রাজনীতিবিদ বলেন, ইমরান খান আশঙ্কা করেছিলেন তোশাখানা মামলায় তাকে গ্রেপ্তার করা হবে। তিনি আরও জানতেন তাকে অযোগ্য করা হবে।

সাক্ষাৎকারে কুরেশি আরও বলেছেন, পিটিআই প্রধান ইতিমধ্যে জনসমাবেশে এনিয়ে তার আশঙ্কার কথা জানিয়েছেন। এদিকে রায়ের পর পিটিআই ইতিমধ্যে জেলা আদালতের মামলার বিষয়ে দেশের সুপ্রিম কোর্টে একটি আপিল দায়ের করেছে। দলটি এ রায়কে চ্যালেঞ্জ করার অঙ্গীকার করেছে।

এ ছাড়া ইমরানের আইনি দল বলেছে, এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে সাক্ষীদের উপস্থিত করার কোনো সুযোগ দেওয়া হয়নি, বাদানুবাদের জন্য সময়ও বরাদ্দ করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here