Home জাতীয় আ.লীগের কমিটিতে ঠাঁই হয়নি ডা. মুরাদের!

আ.লীগের কমিটিতে ঠাঁই হয়নি ডা. মুরাদের!

0
38

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে এ কমিটিতে নাম নেই সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র স্বাক্ষরিত এক চিঠিতে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ওই সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি পদে ছানোয়ার হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক পদে তেজগাঁও কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে ১০ মাস পর গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে মুরাদ হাসান নাম না থাকায় এ নিয়ে চলছে নানা আলোচনা। এ বিষয়ে জানতে ডা. মুরাদ হাসানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

তবে মুরাদ হাসান সমর্থিত নেতাকর্মীরা জানান, ষড়যন্ত্র করে মুরাদ হাসানকে নতুন এ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন এই কমিটিতে মুরাদ হাসানের নাম অন্তর্ভুক্ত করার দাবিও জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here