Home প্রচ্ছদ সিলেটে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

সিলেটে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

0
31
সিলেট নগরের আম্বরখানা এলাকায় সিএনজি আটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বোরহান উদ্দিন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ রোববার রাত ৯টার দিকে বিমানবন্দর সড়কের আম্বরখানা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সদস্য বোরহান উদ্দিন (৩৫) আম্বরখানা পুলিশ ফাঁড়িতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাসিন্দা।
আজবাহার আলী শেখ বলেন, ‘পুলিশ সদস্য বোরহান উদ্দিন দায়িত্ব পালন শেষে সিএনজি অটোরিকশা দিয়ে আম্বরখানা পুলিশ  ফাঁড়িতে যাচ্ছিলেন। ফাঁড়ির সামনে একটি পিকআপ ভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here