Home জাতীয় রাজধানীতে একই বাসা থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে একই বাসা থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

0
21
রাজধানীর হাজারীবাগ থানার কালিনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে নাসরিন আক্তার (৩৫) ও জেসমিন আক্তার (৪৪) নামে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
রোববার (১২ নভেম্বর) মধ্যরাতে (১২টা) এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। দুই বোনের মধ্যে একজনকে (নাসরিন) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক এখানে তাকে মৃত ঘোষণা করেন। বাকি একজনের মরদেহ (জেসমিন) ঘটনাস্থলে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী।
তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তার ও নাসরিন আক্তারকে পড়ে থাকতে দেখি। নাসরিন আক্তার তখনো জীবিত ছিলেন মনে হওয়ায় স্বজনদের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here