Home উত্তর আমেরিকা অ্যামেরিকায় পুরুষদের চেয়ে ৬ বছর আয়ু বেড়েছে নারীদের

অ্যামেরিকায় পুরুষদের চেয়ে ৬ বছর আয়ু বেড়েছে নারীদের

0
51
কোভিড প্রতিষেধকের ওভারডোজে অ্যামেরিকায় পুরুষদের তুলনায় নারীদের আয়ু প্রায় ৬ বছর বেড়েছে বলে একটি গবেষণায় দাবি করা হয়েছে।
স্যান ফ্র্যান্সিসকো, বোস্টন ও দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর ৬জন গবেষক সোমবার জেএএমএ ইন্টারন্যাল মেডিসিনে তাদের প্রকাশিত এক গবেষণাপত্রে জানিয়েছেন, অ্যামেরিকায় লিঙ্গভিত্তিক গড় আয়ুর পার্থক্য বেড়েছে ।
২০২০ সালে এই পার্থক্য ছিল ৪.৮ বছর। ২০২১-এ ব্যবধানটি বেড়ে দাঁড়ায় ৫.৮ বছর যা ১৯৯৬ সাল থেকে সর্বোচ্চ। গবেষণাটির আরও জানাচ্ছে লিঙ্গভিত্তিক গড় আয়ু পার্থক্য বৃদ্ধির হার ২০১০-২০১৯ ও ২০১৯-২০২১ বছরে ছিল যথাক্রমে ০.২৩ ও ০.৭ শতাংশ। এ সময়ের মধ্যে কোভিড ও টিকার ওভারডোজ, ক্যান্সার বা সাধারণ শ্বাসকষ্টজনিত অসুস্থতায় পুরুষের মৃত্যু হার দ্রুত বৃদ্ধি পেয়েছে।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ফিজিশিয়ান ও গবেষক দলের সদস্য ব্রেন্ডন ইয়ান ওয়াশিংটন টাইমসকে বলেন, ‘অ্যামেরিকার পুরুষেরা দেশের গড় আয়ুষ্কাল হ্রাসের ক্ষেত্রে অসম বোঝা বহন করছেন। জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বলে পুরুষদের আয়ু হ্রাসকে অ্যামেরিকার গড় আয়ু কমার চালিকা শক্তি হিসেবে আমরা চিহ্নিত করেছি।’
গবেষণাটির তথ্য অনুযায়ী, অ্যামেরিকার গড় আয়ু ২০১৯ , ২০২০ এবং ২০২১-এ ছিল যথাক্রমে ৭৮.৮, ৭৭ ও ৭৬.১ শতাংশ। করোনা মহামারির জন্য ২০২১ সালে দেশের গড় আয়ু হ্রাস পায় বলে উল্লেখ করা হয়।
কোভিড মহামারি বা ২০২০ সালের আগে অ্যামেরিকাতে লিঙ্গভিত্তিক গড় আয়ু পার্থক্যের প্রধান কারণ ছিল অনিচ্ছাকৃত আঘাত ও ওষুধের ওভারডোজ। এই একই ক্যাটেগরিতে নারীরা পুরুষের তুলনায় ০.২৩ বছর বেশি বাঁচেন বলে তথ্য রয়েছে। ডায়াবেটিস, আত্মহত্যা, হত্যা ও হার্টের রোগে মৃত্যুর হার যথাক্রমে ০.০৫ বছর,০.০৪ বছর, ০.০৩ বছর ও ০.০৩ বছর।
গবেষণায় জোর দিয়ে বলা হয়েছে যে ২০২৯ থেকে ২০২১পর্যন্ত বছরগুলোতে কোভিড মহামারি অ্যামেরিকায় লিঙ্গভিত্তিক আয়ুর ব্যবধান ব্যাপক হারে বাড়িয়ে দিতে বড় ভূমিকা পালন করেছে।
করোনা ভাইরাসে মৃত্যুর ফলে নারী-পুরুষের আয়ু পার্থক্য তখন রেকর্ড করা হয় ০.৩৩ শতাংশ যেখানে অনিচ্ছাকৃত আঘাত, বিষক্রিয়ায় একই হার ছিল ০.২৭ শতাংশ। অবশ্য পুরুষদের মৃত্যুর হার বিপাকজনিত দীর্ঘস্থায়ী রোগ বা মানসিক স্বাস্থ্যের অবনতির কারণেও হতে পারে বলে উল্লেখ করেছেন তারা।
গবেষণায় উঠে এসেছে যে, অ্যামেরিকাতে ২০১০-২০২১ পর্যন্ত বছরগুলোতে প্রতি এক শ হাজারে নারী-পুরুষের মধ্যে বয়সভিত্তিক মৃত্যুহার বেড়েছে ২৫২ থেকে ৩১৫ জনে।
গবেষকেরা জানান নারীদের মাতৃত্বকালীন মৃত্যু এবং পুরুষদের ক্যান্সার ও জন্মের পরপর নানা জটিলতায় মৃত্যু এই আয়ু ব্যবধানকে আরও বাড়িয়ে দেবে।
ব্রেন্ডন ইয়ানের দাবি, তাদের গবেষণা আগের গবেষণার তুলনায় লিঙ্গভিত্তিক গড় আয়ু পার্থক্যের বিষয়ে আরও ভালোভাবে ব্যাখ্যা দিতে সক্ষম। পুরুষদের মৃত্যু হার বৃদ্ধির কারণ অনুসন্ধানে আরও গবেষণার প্রয়োজন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here