Home আন্তর্জাতিক জলবায়ু সংক্রান্ত ভুল তথ্য মোকাবিলায় বিনিয়োগ করবে টিকটক

জলবায়ু সংক্রান্ত ভুল তথ্য মোকাবিলায় বিনিয়োগ করবে টিকটক

0
215
জলবায়ু সংক্রান্ত ভুল তথ্য মোকাবেলা করার জন্য ১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভিডিও প্লাটফর্ম টিকটক। প্রতিষ্ঠানটির গ্লোবাল হেড অফ সাসটেইনেবিলিটি ইয়ান গিল জানিয়েছেন, টিকটক ভুল তথ্য মোকাবেলায় শুধু কপ-২৮ এর জন্য একটি নতুন উদ্যোগ চালু করেছে। এটি এক মিলিয়নের একটি উদ্যোগ যা জলবায়ু সংক্রান্ত ভুল তথ্য মোকাবেলা করার জন্য কাজ করবে। জাতিসংঘের সাথে একটি যৌথ কর্মসূচির অংশ হিসেবে আমরা এ কাজটি করব।
তিনি জানান, এ উদ্যোগটি ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত এবং স্পেনের বিশেষজ্ঞদেরসহ ‘ভেরিফায়েড চ্যাম্পিয়ন’দের একটি দলকে একত্রিত করবে। যারা টিকটকের মধ্যে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ চালানোর সময় জলবায়ু সংক্রান্ত ভুল তথ্য এবং বিভ্রান্তি মোকাবেলা করার জন্য শিক্ষামূলক সামগ্রী তৈরিতে নির্বাচিত টিকটক নির্মাতাদের সহায়তা করবে।
গিল বলেন, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের প্রচেষ্টা সারা বছরজুড়েই থাকে। আমাদের নীতি জলবায়ু পরিবর্তনের ভুল তথ্য প্রচারের বিরুদ্ধে। প্রতিনিয়ত আমরা আমাদের সৃজনশীল এবং সক্রিয় ক্রিয়েটরদের দ্বারা অনুপ্রাণিত হই, যারা বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে আগ্রহী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here