Home বিনোদন তাপস পালের প্রয়াণে মমতার শোক

তাপস পালের প্রয়াণে মমতার শোক

জনপ্রিয় অভিনেতা ও সাবেক সাংসদ তাপস পালের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভোরে কলকাতার কৃষ্ণনগরের সাবেক এ সাংসদ অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেন তিনি। 

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে পাঠানো একটি শোকবার্তায় মমতা লিখেছেন, ‘বিশিষ্ট অভিনেতা ও সাবেক সাংসদ তাপস পালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।’

তাপস পাল তিনি মঙ্গলবার ভোরে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘দাদার কীর্তি’, ‘সাহেব’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘অমর বন্ধন’ ইত্যাদি। দীর্ঘদিন ধরে তাপস পাল নার্ভের রোগ ও অনিদ্রাজনিত রোগে ভুগছিলেন। 

তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক হয় এই অভিনেতার। তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর।

অভিনেতা হিসাবে তাপস পাল কোন কোন মাইল স্টোন ছুঁয়েছেন তা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ  সরকার ২০১২ সালে তাকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করে। এ ছাড়া তিনি ফিল্ম ফেয়ার ও কলাকার পুরস্কার পান। তার প্রয়াণে অভিনয় ও রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল। এ সময় তাপস পালের স্বজনদের প্রতিও সমবেদনা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

২০০১ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন তাপস পাল। ওই বছর আলিপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর ২০০৯ সালে লোকসভা ভোটে কৃষ্ণনগর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৪ সালেও ওই কেন্দ্র থেকে ফের জয়ী হন এই অভিনেতা। সে কথাও শোকবার্তায় তুলে ধরেছেন মমতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here