আমাদের সম্পর্কে
আমাদের মূলমন্ত্র:
বিশ্বজুড়ে বাঙালি ও বাংলাদেশি
এবং
The Voice of Bangladeshis Around the World
আমরা স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাসী এবং বিশ্বব্যাপী বাংলাদেশি ডায়াস্পোরার সংবাদ, মতামত ও অর্জনকে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।
The NRB Times যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক বাংলা অনলাইন সংবাদমাধ্যম, যা বিশ্বব্যাপী বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে।
আমরা রাজনীতি, ব্যবসা, বিনিয়োগ, প্রবাস জীবন, সংস্কৃতি, শিক্ষা, প্রযুক্তি, অভিবাসন, কমিউনিটি উন্নয়ন এবং বৈশ্বিক বাংলাদেশি ডায়াস্পোরার সাফল্যের গল্প তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।
The NRB Times বিশ্বাস করে যে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি এবং আন্তর্জাতিক ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেই অবদানকে স্বীকৃতি দেওয়া এবং বিশ্বজুড়ে বাংলাদেশিদের মধ্যে সংযোগ স্থাপন করাই আমাদের লক্ষ্য।




