বঙ্গবন্ধু স্যাটেলাই-১ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণের বর্ষপূর্তি উদযাপনের পর আগামীকাল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) ইতোমধ্যে দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে বলে জানা গেছে।বিসিএসসিএল-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বাসসকে বলেন, কয়েকমাসের পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হচ্ছে।তিনি বলেন, এ ব্যাপারে আমরা টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে অন্যান্য চুক্তি স্বাক্ষর করবো। বিএস-১ থেকে সেবা পেতে চ্যানেলগুলোর কোন রকম আর্থ স্টেশন স্থাপনের প্রয়োজন হবে না।টেলিভিশন চ্যানেলের আর্থ স্টেশন স্থাপন অনেক ব্যয়বহুল হওয়ায় বিএস-১ এর ভূ-কেন্দ্রের সঙ্গে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংযোগ স্থাপন করছে বিসিএসসিএল।গত বছর ১২ মে বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করে গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (এসএএফএফ) চ্যাম্পিয়ানশিপ ম্যাচটি পরীক্ষামূলক সম্প্রচার করে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন চ্যানেলের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সম্প্রচার করা হয়।একই সঙ্গে আগামীকাল দেশের প্রথম ডাইরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবারও উদ্বোধন করা হবে। বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকো ‘আকাশ’ নামের এই সেবাটি বাজারে আনছে।বিসিএসসিএল-এর চেয়ারম্যান জানান, বেক্সিমকো ‘আকাশ’ ডিটিএইচ-এর মানসম্পন্ন সেবার জন্য বিএস-১ এর ৫ ট্রান্সপন্ডারস বরাদ্দ নিয়েছে। এছাড়াও ব্যাংকের এটিএম সেবা প্রদানের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক বিএস-১ এর ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবে। প্রাথমিকভাবে ডাচ-বাংলা ব্যাংক এটিএম সেবা প্রদানে বিএস-১ এর ব্যান্ডউইথ নিয়েছে। (বাসস)
Bangladesh’s First 120 Days: A Turning Point for the Next Five...
A change in government often brings hope, expectations, and renewed political energy. But beyond the symbolism, what truly determines a nation’s direction is how...
সর্বশেষ নিউজ
Bangladesh’s First 120 Days: A Turning Point for the Next Five Years
A change in government often brings hope, expectations, and renewed political energy. But beyond the symbolism, what truly determines a nation’s direction is how...
কেনিয়ার নাইরোবিতে জলবায়ু অভিযানে বাংলাদেশি সংগঠন
বিনোদন ডেস্ক : পরিবেশ রক্ষায় অনন্য ভূমিকা রাখছে বাংলাদেশের তরুণরা। আন্তর্জাতিক জলবায়ু কর্মসূচির অংশ হিসেবে ইমাম মাহমুদ রিফাতের নেতৃত্বে The Universe Climate Society কেনিয়ার নাইরোবি...
রোমান্টিক গানে জুটি বাধলেন সাগর-জ্যাকলিন
বিনোদন ডেস্কঃ আসিফ হাসান সাগর মিডিয়া পাড়ায় যিনি লায়ন নামে পরিচিত। এতদিন নেগেটিভ ক্যারেক্টার ও একশন ডিরেক্টর হিসেবে পরিচিতি পেলেও সম্প্রতি তিনি লেখক ও...
ইমাম মাহমুদ রিফাত আন্তর্জাতিক ফ্যাশন মডেল থেকে জলবায়ু যোদ্ধা
২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ফিলিপাইনে জলবায়ু সচেতনতা ও পরিবেশ উন্নয়নে কাজ করে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত বাংলাদেশের মডেল রিফাত
বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন মডেল...
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দূতাবাসগুলিকে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট বা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচী নির্ধারণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
এই ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই-বাছাই...











