Home বিনোদন চলে গেলেন হুমায়ূন সাধু

চলে গেলেন হুমায়ূন সাধু

সদ্য প্রয়াত নির্মাতা হুমায়ূন সাধু’র নামাজে জানাজা বাদ জুম্মা তেজগাঁওস্থ রহিম মেটাল মসজিদে অনুষ্ঠিত হবে। এর পর পার্শ্ববর্তী গোরস্থানে দাফন করা হবে।

মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন   অভিনেতা ও পরিচালক হুমায়ুন সাধু।

রাজধানীর স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

সে সময় প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মরদেহ হাসপাতালে আছে, আমরা সেখানে যাচ্ছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” গত রবিবার রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। কিছুদিন আগে ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মোস্তফা সরয়ার ফারুকী হাত ধরেই অভিনয়ে ও নির্মাণে আসেন সাধু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here