সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “স্কুল কলেজ বন্ধ করার মত পরিবেশ সৃষ্টি হলে, অবশ্যই সেটা করা হবে।”
শনিবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে করোনাভাইরাস সচেতনতা মূলক লিফলেট বিতরণের কার্যক্রম করার আগে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “বিশ্বব্যাপি যেভাবে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে, এটা এখন কোন দেশের বিষয় নয় সারা বিশ্বে প্রায় ১২৮টি দেশে ছড়িয়ে পড়েছে।
“আমরা এক দিকে মুজিব বর্ষের কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছি এবং এরই মধ্য দিয়ে করোনাভাইরাসের দেশ বাসীর করণীয় সম্পর্কে সতর্ক করার বিষয়টি দেখছি। আমাদের এখানে করোনার বিষয়টি সংক্রমিত আকারে হয় নি।”
“এটা ইতালি থেকে দুজনের আগমনে তাদের ভিতরে খোঁজে পাওয়া যায়, তাদের মধ্য থেকে ইতোমধ্যে দুজন ভালো হয়ে গেছে। সরকারী বেসরকারী ভাবে সারা দেশে প্রধানমন্ত্রীর নির্দেশে নজরধারী চলছে “
সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “স্কুল কলেজ বন্ধের একটা দাবি এসেছে, পৃথিবীর অনান্য দেশের মত হচ্ছে না বলে অনেকে বলছে। এখানে সরকার কিন্তু গভীর ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। এটা নিয়ে আমাদের মধ্যে চিন্তাভাবনা নেই এমন কিছু নয়। কারণ এখনে পেনিকি করে কোন লাভ নেই।”
“আমাদের এখানে বিষয়টা সেই পর্যায়ে আসে নি, নতুন করে সংক্রমিত হওয়ার খরব খোঁজে পাই নি। আমাদের এখানে বিষয়টি যদি খারাপ ভাবে মোড় নেয় বা স্কুল কলেজ বন্ধ করার মত পরিবেশ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই সেটা করা হবে। আস্থা রাখুন সরকারে উপর, আস্থা রাখুন প্রধানমন্ত্রীর উপর। তিনি যথা সময়ে যথাযত ব্যবস্থা নিবেন। ”
নরেন্দ্র মোদির উদ্যোগে বাংলাদেশ সরকার সাড়া দিয়েছে নজানিয়ে ওবায়দুল কাদের বলেন, “সার্ক দেশগুলোর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রস্তাব এসেছে নরেন্দ মোদির এখান থেকে। আমাদের পররাষ্ট মন্ত্রনালয় ইতোমধ্যে সাড়া দিয়েছে এ ব্যপারে। আমাদের এই ব্যপারে যৌথ উদ্দ্যোগ নিতে কোন আপত্তি নেই।
“ আমরা যতটুকু জানি পাকিস্তান এই ব্যপারে সাড়া দেয় নি, সে কারণে এখনও বিষয়টি আলোচনার পর্যায়ে, বাস্তবায়ন পর্যায়ে যায় নি। যখনই যাবে তখনই সার্ক দেশগুলো এ ধরনের উদ্যোগে আমরা থাকব, এ ধরণের উদ্দ্যোগে আমরা বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে আমরা ইতোমধ্যে সায় দিয়েছি, সম্মত হয়েছি।”
করোনাভাইরাসের প্রস্তুতি নিয়ে বিএনপির অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “করোনার বিষয়টি সতর্কতা এবং প্রস্তুতিতে সামান্যতম ঘাটতি নেই। এখন বিএনপি অভিযোগ করছে, সব কিছুতেই বিএনপি নন্দঘোষ সরকারকে দেখছে। সবকিছুতেই তারা রাজনৈতিক ইস্যু খোঁজার পায়তারা করছে। এটাই এখন তাদের রাজনীতি। সব দোষ নন্দঘোষ, সরকারে উপর চাপানো।
“সরকার সরকারে দায়িত্ব যথাযত পালন করে যাচ্ছে,আমরা বিএনপিকে অনুরোধ করবো, সরকারের ঘাড়ে দোষ চাপানোর আগে নিজেরা নিজেদের ঘর সামলান। আপন ঘরেই আপনাদের অসুবিধা, সমস্যা। করোনার মত ভাইরাস আপনাদের ঘরে রাজনীতিতে ছড়িয়ে পড়েছে। নিজেদের ঘররে করোনা আগে প্রতিরোধ করুন এর পরে সরকারের উপর দোষ চাপাতে পারবেন।”











