Home বাংলাদেশ করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যু

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা

করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮মার্চ) স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

করোনা ভাইরাসে মৃত এই ব্যক্তির বয়স প্রায় ৭০ বছর। তিনি ডায়াবেটিস রোগী ছিলেন। এ ছাড়াও আরো বেশ কিছু রোগে ভুগছিলেন তিনি।

আজ নতুন করে চারজন আক্রান্তের খবর জানান তিনি। সর্বমোট ১৪ জন ‘কোভিট-১৯’ ভাইরাসে আক্রান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here