কুষ্টিয়ায় আইনজীবীর বাসা থেকে জান্নাতুল ফেরদৌস তুলি (২২) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া জিলা স্কুলের সামনে আইনজীবীর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তুলি কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের মোল্লাতেঘরিয়া এলাকার ওহিদুল ইসলামের মেয়ে। তিনি কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটে প্রথম বর্ষে পড়ালেখা করতেন।
আইনজীবী মাহমুদুল হাসান সুমন কুষ্টিয়া জর্জ কোর্টের আইনজীবী। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চক দৌলতপুর এলাকার মৃত তক্কেল আলীর ছেলে। সুমন জিলা স্কুলের সামনের একটা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সুমনের সঙ্গে তুলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক থাকাকালীন গত ১৮ আগস্ট সুমন কুষ্টিয়ার হরিপুরে অন্য এক মেয়েকে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার বিকেলে তুলি সুমনের বাসায় যান।










