Home জাতীয় আগুনে বিস্ফোরণ হচ্ছে এসি, ঢুকতে পারছেন না ব্যবসায়ীরা

আগুনে বিস্ফোরণ হচ্ছে এসি, ঢুকতে পারছেন না ব্যবসায়ীরা

0
147
ঢাকা নিউ সুপার মার্কেটের আগুন এখনও নিয়ন্ত্রেণে আনা সম্ভব হয়নি। চারিদিকে ধোঁয়ায় ছেয়ে গেছে। এদিকে আগুনের তাপে এসি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য ব্যবসায়ীদের মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এমন অবস্থা দেখা যায়।
এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ভোর ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিট। সঙ্গে সঙ্গে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সর্বশেষ সকাল ৮টা ৪০ পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here