Home জাতীয় ঈদের ছুটি বাড়ছে কি না, জানা যাবে আজ

ঈদের ছুটি বাড়ছে কি না, জানা যাবে আজ

0
56
ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়াতে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশকে যৌক্তিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন, আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করা হয়। আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
গত মঙ্গলবার আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ঈদের ছুটি ২৭ জুন শুরু করার পক্ষে সুপারিশ করে কমিটি।
মন্ত্রিসভায় এই সুপারিশ অনুমোদন পেলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরের দিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবার সরকারি কর্মচারীদের ঈদের ছুটি হবে মোট পাঁচ দিন।
এর আগে গত ঈদুল ফিতরে নির্বাহী আদেশে এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here