একটাই পৃথিবী
লিয়ানা আফরিন লিনা
একই শ্রাবনে ভিজি দুজনে
একই আকাশের তলে
একই যন্ত্রনা দুজনের মনে
কেউ নাহি তা বলে……
একই বসন্ত ছুঁয়ে ছুঁয়ে যায়
দুজনার আঙিনা…..
অথচ দুজন দুজনার মুখ
কতোদিন দেখি না……
রাত আর দিনের তফাৎ
একটাই পৃথীবি….
বদলে গেছে দুজনার পথ
হারিয়ে গেছে সবি….
একি ফ্রেমে বন্ধি দুজনে
হয়ে প্রানহীন ছবি…..
এমনটাকি হবার ছিলো
আনমনে তা ভাবি……
কারদোষ,কে কতোটা দোষি
যেতার নেশায় আমরা….
পরে আছে শুধু ভালোবাসাহীন
অগোছালো সেই কামরা…….
সুরভি ছারা ফুটে আছে আজ
আমার বাগানের ফুল….
আপনা হারালে হারানো কাউকে
খোজাটা মহাভুল……..
ক্ষণস্থায়ী দুনিয়াতে কেউ
থাকবোনা চিরদিন….
থাকুক বেচেঁ থাকুক শুধু
তোর কাছে মোর ঋন……
কোনদিন যদি না ফিরে আসি
ভাবিসনা আমাকে আর….
বিধার টানে প্রকৃতির নিয়মে
হয়ে গেলাম শুধু তার…….
জানি একদিন নিশুতি রাতে
পরবে আমায় মনে…..
সেদিনও আমি থাকবো দাড়িয়ে
ছায়া হয়ে তোর টানে……
একি বরষায় ভিজবো দুজনে
চার নয়নের জলে…..
তোর নয়ন আর দেখবেনা এ নয়ন
মনটা আজ তা বলে….











