এবার ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ কিমের

0
32

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির প্রধান প্রধান অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন। এসব কারখানার মধ্যে কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানাও ছিল। সেইসময় কিম ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার শেল ও অন্যান্য অস্ত্র উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

চলতি বছর দেশটির একের পর এক প্রতিরক্ষা স্থাপনা পরিদর্শন করে যাচ্ছেন কিম। এটি ছিল তার সবশেষ অস্ত্র কারখানা পরিদর্শন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যখন তাদের বার্ষিক সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে তখনই কিম অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এ যৌথ মহড়াকে আগ্রাসনের মহড়া হিসেবে দেখে উত্তর কোরিয়া।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিশ্বাস রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র খুঁজছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম গত শুক্র ও শনিবার অস্ত্র উৎপাদনের কারখানা পরিদর্শন করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here