Home টপ নিউজ এবার ‘হ্যারি পটার’র লেখিকাকে হত্যার হুমকি

এবার ‘হ্যারি পটার’র লেখিকাকে হত্যার হুমকি

0
107

‘হ্যারি পটার’ স্রষ্টা, জনপ্রিয় লেখিকা জে কে রাওলিংকে এবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। সালমান রুশদির ওপর হামলার ঘটনার নিন্দা করে টুইট করার পরপরই তাকে হত্যার হুমকি দিয়ে টুইট করা হয়।

রুশদির ওপর হামলার নিন্দা করে রাওলিং টুইটে লিখেছিলেন, এ ঘটনায় তিনি খুবই অসুস্থ বোধ করছেন। রুশদির আরোগ্য কামনা করছেন তিনি।

সেখানেই এক টুইটার ব্যবহারকারী জেকে রাওলিংকে লিখেছেন, ‘চিন্তা করবেন না। পরবর্তী লক্ষ্য আপনি।’

ভারতের সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, ওই টুইটার ব্যবহারকারী শুধু রাওলিংকে হত্যার হুমকিই নয়, একই সঙ্গে রুশদির ওপর হামলাকারীর প্রশংসাও করেছেন।

গত শুক্রবার পশ্চিম নিউইয়র্কের শুটোকোয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ছুরিকাঘাতে জখম হন প্রবীণ সাহিত্যিক সালমান রুশদি৷ ঠিক ছিল ‘আমেরিকায় শরণার্থী লেখকেরা’ বিষয়ের ওপর প্রখ্যাত সাহিত্যিকের সঙ্গে কথা বলবেন সঞ্চালক হেনরি রিস৷ তখনই আচমকাই স্টেজে উঠে পড়ে হামলাকারী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here