Home আন্তর্জাতিক করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়ালো চার লাখ

করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়ালো চার লাখ

গেল একদিনে বিশ্বে করোনা ভাইরাসে আরও চার হাজার একশ’ ৭৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার লাখ দুই হাজার দেড়শ’ ছাড়ালো। বিভিন্ন দেশে আক্রান্ত ৬৯ লাখ ৭৪ হাজার সাত শতাধিক। করোনা মহামারিতে মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনিবার আরও সাত শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে এক লাখ ১২ হাজার ৯৬ জন মারা গেছেন। আক্রান্ত ২০ লাখের কাছাকাছি। আক্রান্তে দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এদিনও ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

মৃতের সংখ্যা বেড়ে ৩৬ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ৬ লাখ ৭৬ হাজারের বেশি। আরও দুই শতাধিকসহ যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৪০ হাজার সাড়ে চারশ’ ছাড়িয়েছে। মোট চার লাখ ৫৮ হাজার ছাড়িয়ে আক্রান্তের তালিকায় এখন তিন নম্বরে রাশিয়া। এদিন সেখানে আরও একশ’ ৯৭ জনের মৃত্যু হয়। এদিকে, ভারতে গেল একদিনে দুইশ’ ৯৭ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে সাড়ে দশ হাজারের মতো। মোট আক্রান্ত আড়াই লাখের কাছাকাছি। ইতালিকে ছাড়িয়ে আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান এখন ষষ্ঠ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here