Home প্রবাস করোনাভাইরাসের কারণে স্পেনে মসজিদ বন্ধের ঘোষণা

করোনাভাইরাসের কারণে স্পেনে মসজিদ বন্ধের ঘোষণা

স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় মসজিদগুলো বন্ধ রাখার সুপারিশ করেছে ইসলামিক কমিশন অব স্পেন (কমিশিয়ন ইসলামিকা দে এস্পানিয়া-সিআইই)। গত ১২ মার্চ ইসলামিক কমিশন অব স্পেন এর সভাপতি রিয়াই তাতারি বাকরি স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৩ মার্চ) থেকে ২০ মার্চ শুক্রবার পর্যন্ত স্পেনের সকল মসজিদ বন্ধ রাখার এবং সম্মিলিত প্রার্থনা স্থগিতের সুপারিশ করা হয়। 

ইতিমধ্যে আজ শুক্রবার মাদ্রিদ ও বার্সেলোনায় অধিকাংশ মসজিদে জুমআ’র নামাজ স্থগিত করা হয়েছে।  বাংলাদেশিদের দ্বারা পরিচালিত অনেকগুলো মসজিদেও জুমআ’র নামাজ অনুষ্ঠিত হয়নি।ইসলামিক কমিশন অব স্পেন এর জরুরি বিজ্ঞপ্তিতে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজে অজ্ঞাত পরিচয় লোকদের আগমন এড়ানো এবং স্বতন্ত্রভাবে নামাজ আদায় করতে অনুপ্রাণিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জনসমাগম এড়িয়ে চলতে মসজিদে সম্মিলিত নামাজ আদায়ের প্রথা থেকে আপাতত সরে আসা উত্তম বলে উল্লেখ করা হয়। 

ইসলামিক কমিশন অব স্পেন এর সভাপতি রিয়াই তাতারি বাকরি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্পেনের স্বাস্থ্যনীতি মেনে চলা এবং স্প্যানিশ সমাজের জনস্বাস্থ্যের দিকে নজর রাখাও মুসলমানদের দায়িত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here