Home আন্তর্জাতিক করোনাভাইরাস প্রতিরোধে ৮০০ কোটি টাকা দিলেন বিল গেটস দম্পতি

করোনাভাইরাস প্রতিরোধে ৮০০ কোটি টাকা দিলেন বিল গেটস দম্পতি

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ১০০ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৮০০ কোটি টাকা) অনুদানের ঘোষণা দিয়েছেন বিল গেটস দম্পতি।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে করোনা ভাইরাসের চিকিৎসায় এ অর্থ দান করা হবে।

বুধবার ফাউন্ডেশনটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে বলে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে।

খবরে বলা হয়, করোনাভাইরাস শনাক্ত, ভ্যাকসিন গবেষণা এবং চিকিৎসার জন্য এই বিপুল অর্থ খরচ করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস।

এ অর্থের মধ্যে দুই কোটি ডলার সরকারি প্রতিষ্ঠান এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন চীনা প্রতিষ্ঠানকে দেয়া হবে।

এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা প্রায় ২ কোটি ডলার দিয়েছেন। এছাড়া চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি শাওমির সিইও লি জুন করোনা ভাইরাস প্রতিরোধে ১৮ লাখ ডলার দিয়েছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এ ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here