Home আন্তর্জাতিক করোনাভাইরাস মোকাবেলায় চীনের প্রশংসায় ট্রাম্প

করোনাভাইরাস মোকাবেলায় চীনের প্রশংসায় ট্রাম্প

চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় দেশটির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প বলেন, চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় দেশটি ‘অত্যন্ত পেশাদারী কাজ’ করছে।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে টেলিফোনে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে করোনাভাইরাস সংকট নিয়ে ‘অত্যন্ত ভালো’ আলোচনা করেছেন।

হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে এসব আলোচনার অধিকাংশ ছিল করোনাভাইরাস সংক্রান্ত আলোচনা।’

‘তারা প্রকৃতপক্ষে কঠিন কাজ করে যাচ্ছে। আমি মনে করি, তারা বর্তমানে করোনাভাইরাস মোকাবেলায় অত্যন্ত পেশাদারিত্বমূলক কাজ করছে’ যোগ করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীন এ বিষয়ে একসঙ্গে কাজ করে যাচ্ছে। আমি মনে করি, চীন অত্যন্ত ভালো কাজ করবে।’

এদিকে, মহামারি আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসে শনিবার পর্যন্ত ৭২২ জনের মৃত্যুর খবর দিয়েছে চীন সরকার। এখন পর্যন্ত ৩৪ হাজার ৫৪৬ জন আক্রান্ত হয়েছেন। যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here