Home কোভিড-১৯ করোনার বোস্টার ডোজের ক্যাম্পেইন হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

করোনার বোস্টার ডোজের ক্যাম্পেইন হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

0
276

‘দেশে শিগগিরই করোনা প্রতিরোধে বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে। বুস্টার ডোজের সময় হয়েছে, কিন্তু বুস্টার ডোজ নেননি এমন সবাইকে এর আওতায় আনা হবে।’

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এ পর্যন্ত প্রায় ২২ কোটি ডোজ টিকা দিয়েছি। টিকায় আমরা সফল হয়েছি। বিশ্বের ২০০ দেশের মধ্যে আমরা টিকাদানে আট নম্বরে এসেছি। এর সব কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার গাইডলাইনে আমরা কাজ করেছি।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমরা পূর্বেও টিকা ক্যাম্পেইন করেছি। সর্বশেষ ক্যাম্পেইনে একদিনেই এক কোটিরও বেশি মানুষকে আমরা টিকা দিয়েছি। এখনো প্রথম ডোজসহ টিকা দিয়ে যাচ্ছি। আমাদের স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রশাসনের কর্মীরাও আমাদের সহযোগিতা করছে। সফল টিকা কার্যক্রমের কারণে দেশে সংক্রমণের হার দুই শতাংশে নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here