Home আন্তর্জাতিক করোনা থেকে সুস্থ ৩৬ লাখের বেশি মানুষ

করোনা থেকে সুস্থ ৩৬ লাখের বেশি মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ বুধবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৩ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩৩ লাখ ৬৯৩ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৪ হাজার ২২ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩৬ লাখ দুই হাজার ৫০২ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে সাত লাখ ৮৮ হাজার ৮৬২ জন, ব্রাজিলে তিন লাখ ২৫ হাজার ৬০২, রাশিয়ায় দুই লাখ ৪২ হাজার ৩৯৭ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে এক লাখ ৭০ হাজার ২০০, ইতালিতে এক লাখ ৬৮ হাজার ৬৬৪, তুরস্কে এক লাখ ৪৪ হাজার ৫৯৮, ইরানে  এক লাখ ৩৮ হাজার ৪৫৭, ভারতে এক লাখ ৩৪ হাজার ৬৭০, চিলিতে ৯৫ হাজার ৬৩১, পেরুতে ৯২ হাজার ৯২৯, মেক্সিকোতে ৯০ হাজার ৭৪৮, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩৫৭ এবং ফ্রান্সে ৭১ হাজার ৫০৬ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সৌদি আরবে ৭৬ হাজার ৩৩৯, কানাডায় ৫৫ হাজার ৫৭২, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৭০০,  বেলজিয়ামে ১৬ হাজার ৩২৪, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৮৭৫, বাংলাদেশে ১৫ হাজার ৩৩৭, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৬১১, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৭২০ এবং মালয়েশিয়ায় ছয় হাজার ৯৭৫ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং চার লাখ ১৩ হাজার ৬২৫ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here