কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

0
33

নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছে ব্রাজিলের মেয়েরা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ব্রাজিলের তারকা তারসিয়ানে লিমা। এই নিয়ে চতুর্থবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিতে উঠল ব্রাজিল। কোস্টারিকায় রোববার (২১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৮টায় অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ব্রাজিল ও কলম্বিয়ার সেই ম্যাচটি। কোয়াটার ফাইনালে ম্যাচের শুরু থেকেই দেখা যায় ব্রাজিলের দাপট। প্রথমার্ধে দশম মিনিটে একবার প্রতিপক্ষের জালে বলও পাঠিয়েছিল তারা। তবে গোলের আগে বল বাইলাইন অতিক্রম করেছে জানিয়ে সেই গোল বাতিল করে দেন মাঠের অফিসিয়ালরা।

তবে ব্রাজিলের মেয়েদের বেশিক্ষণ দমিয়ে রাখতে পারেনি কলম্বিয়া। ২৬ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন তারসিয়ানে লিমা। স্পট কিক থেকে তার ঠাণ্ডা মাথার ফিনিশেই দেড় যুগ পর অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। ২০০২, ২০০৪ এবং ২০০৬ সালে টানা তিনবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ব্রাজিলের নারী যুব দল। যার মধ্যে ২০০৬ সালে এই টুর্নামেন্টে তাদের সেরা ফল এসেছিল, রাশিয়ায় অনুষ্ঠিত সেবারের আসরে তৃতীয় স্থান অধিকার করেছিল তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here