ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র

0
40

ক্লাব বিশ্বকাপের আগামী আসরের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে সকারের দেশটি নিজেদের ভাগ্যবান ভাবতে পারে, কেননা ৩২ দলকে নিয়ে পরিকল্পিত এটিই হবে প্রথম আসর। ২০২৫ সালে অনুষ্ঠেয় এই আসটির ব্যাটারে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা শুক্রবার ঘোষণা করে স্বাগতিক দেশের নাম।

যুক্তরাষ্ট্রের কপাল বেশ ভালোই বলা চলে। ক্লাব বিশ্বকাপসহ দেশটি পরপর তিন বছরে তিনটি বড় ফুটবল আসর আয়োজন করছে। ২০২৪ সালে কোপা আমেরিকা আয়োজন করবে তারা। ২০২৬ সালে কানাডা ও মেক্সিকোর সঙ্গে তারা বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক।

এর আগে গত মার্চে ফিফা জানায়, ২০২৫ সাল থেকে চার বছর পরপর অনুষ্ঠিত হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপকে সত্যিকার অর্থেই বৈশ্বিক রূপ দিতে ও টুর্নামেন্টের আবেদন আরও বাড়াতে এই উদ্যোগ নেয় তারা। ফলে এখনকার ৭ দলের ক্লাব বিশ্বকাপ বিলুপ্ত হয়ে যাবে এই বছরের পর থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here