গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের মাদ্রাসাশিক্ষক এম এ হাসিব, কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের নবীর শেখ (২২) ও আব্দুর রহিম (২০)। এর মধ্যে হাসিব মোটরসাইকেল চালাচ্ছিলেন, আর নবীর ও রহিম বাইসাইকেলে ছিলেন।









