Home বাংলাদেশ ছাত্রদল নেতা খোকনকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ

ছাত্রদল নেতা খোকনকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ

0
30
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।গতকাল মঙ্গলবার রাতে তার মগবাজার নয়াটোলার বাসায় যাওয়ার পথে মগবাজার মাজারের সামনে এ ঘটনা ঘটে।
ওই সময় গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট তার সঙ্গে ছিলেন।তিনি জানান, খোকনের মগবাজার নয়াটোলার বাসায় যাওয়ার পথে মগবাজার মাজারের সামনে ছাত্রলীগ তাদের পথ রোধ করে। এরপর খোকনকে আটকিয়ে জানতে চায়, তুই ছাত্রদলের সাবেক সভাপতি খোকন না? একথা বলেই ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে এলোপাতাড়ি মারতে থাকে।
মুহূর্তের মধ্যেই ছাত্রলীগের আরও ১৫ থেকে ২০ জন মোটরসাইকেল যোগে সেখানে এসে তাদের সঙ্গে যোগ হয়। তার পাঁচ মিনিট পর পুলিশের পোশাকে চারজন দুটি মোটরসাইকেলে এসে আহত খোকনকে তুলে নিয়ে যায়। এ সময় দৌড়ে রক্ষা পান তিনি, যোগ করেন সম্রাট।
ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের গ্রাম সরকারবিষয়ক সহ সম্পাদক মহিনদ্দিন রাজু বলেন, ‘আমরা খবর পেয়ে খোকনের সন্ধানে হাতিরঝিল থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয় খোকন সেখানে নেই।’
খোকন কোন থানায় আছেন, তার কোনো হদিস পাচ্ছেন না বলেও জানান ছাত্রদল নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here