Home জাতীয় টাঙ্গাই‌লে ট্রেনে কাটা প‌ড়ে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাই‌লে ট্রেনে কাটা প‌ড়ে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

0
149
টাঙ্গাই‌লের কা‌লিহাতীতে ট্রেনে কাটা প‌ড়ে মা ও মে‌য়েসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সা‌ড়ে ৫টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের পা‌শেই উপ‌জেলার সল্লা ইউ‌নিয়‌নের মিরহামজানি এলাকায় এ ঘটনা ঘ‌টে।
উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ভূঞাপুর উপ‌জেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তাদের মেয়ে শিল্পী রানী (৩০)। শান্তি রানী ও শিল্পি রানী সম্পর্কে মা-মেয়ে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ প‌রিদর্শক (এসআই) নাজমুল জানান, নিহত ওই চার নারী আজ ভোরে নিজ বাড়ি থেকে রেললাই‌ন দি‌য়ে হে‌ঁটে শল্লা যা‌চ্ছিলেন। এ সময় ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক‌প্রেস ট্রেনে কাটা প‌ড়ে তাদের মৃত্যু হয়।
মর‌দেহ উদ্ধা‌রে পু‌লিশ কাজ কর‌ছে বলেও জানান বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ প‌রিদর্শক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here