এফডিসিতে গতকাল শনিবার চট্টগ্রামের ভাষায় একটি আঞ্চলিক গানের শুটিং হয়েছে। গানের শিরোনাম ‘তলে তলে’। আশিক বন্ধুর পরিচালনায় এতে মডেল হয়েছেন ইমতু রাতিশ ও শাকিলা পারভীন। এফডিসিতে বিশাল সেট ফেলে এর শুটিং করা হয়। গানটির কোরিওগ্রাফার হিসেবে ছিলেন হাবিব রহমান।
মডেল ইমতু রাতিশ বলেন, ‘আমি চট্টগ্রামের ছেলে, তাই নিজের ভাষার চমৎকার একটি গানে প্রথমবার মডেল হতে পেরে খুব আনন্দ লাগছে।’
মডেল শাকিলা পারভীন বলেন, ‘আমিও প্রথমবার চট্টগ্রামের মৌলিক আঞ্চলিক গানে মডেল হলাম। এত মজার গান, অডিও শুনেই রাজি হয়েছি। তাই এই গানে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। গানটি যারা শুনবেন, খুব মজা পাবেন।’
উল্লেখ্য, ‘তলে তলে’ গানটি গেয়েছেন আলেয়া আরিফ। আশিক বন্ধু’র কথায় গানটির সুর-সংগীত করেছেন সুমন কল্যাণ। গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে আসছে ঈদে।








