Home জাতীয় দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আহত আরেক বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আহত আরেক বাংলাদেশির মৃত্যু

0
22

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় আহত আনিসুল হক মিলন নামের আরেক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে দেশটির জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিলন দাগনভূঞা উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের রামানন্দপুর গ্রামের মাঝি বাড়ির বাহার মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই রিমন মিয়াজী।

তিনি বলেন, ‘আমার বড় ভাই মিলন গত প্রায় ১৩ বছর ধরে আফ্রিকায় থাকেন। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।’

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় দুর্ঘটনায় দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের মোস্তফা কামাল পুপেল (৩৪), মাতুভূঁইয়া ইউনিয়নের মোমারিজপুর গ্রামের দ্বীন মোহাম্মদ রাজু (৩৮) নিহত হয়।

এ ছাড়া ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন (৩২), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের দক্ষিণ চর মজলিশপুর গ্রামের আবুল হোসেন (৪৫) ও নাদিম হোসেন (১০) নিহত হয়। এ ঘটনায় আনিসুল হক মিলন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here