সৌরভ মাহমুদ হারুন (বুড়িচং) কুমিল্লা :
আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতা আনতে এবং নৌকা মার্কা বিজয় সুনিশ্চিত করতে কুমিল্লার বুড়িচং উপজেলা যু্বলীগের একাংশ ষোলনল ইউনিয়নের যুবলীগের উদ্যোগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
(২০ নভেম্বর ২০২৩) সোমবার সন্ধ্যায় ষোলনল ইউনিয়নের ছয়গড়িয়া এলাকায় উক্ত মতবিনিময় সভায় ৯নং ওয়ার্ডের আ’লীগের সাবেক সভাপতি মোঃ ফজর আলী’র সভাপতিত্বে ও উপজেলা যু্বলীগের নেতা মনির হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের নেতা মোঃ আবুল বাসার,কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের নেতা মাঈনুদ্দিন খান ছোটন,উপজেলা যু্বলীগের নেতা বাবুল আলম,মো’ শাহআলম, শেখ শরিফুল ইসলাম,শামীম আহম্মেদ,মোঃ ফারুক হোসেন, মো: পারভেজ আলম,আলামিন, রাজন চৌধুরী,হাবিবুর রহমান, মোস্তফা কামাল,মোঃ জুয়েল রানা, মোশারফ হোসেন,মিজানুর রহমান, এনামুল হক, রবিউল হাসান,আমির হোসেন, বাদশা নাছির উদ্দিন, সৈয়কত ইসলাম শাহীন। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রোমান, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা ইউনিয়নের দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন,বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং নৌকাকে বিজয় করতে সবাই ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় তারা আরো বলেন বিএনপি ও জামায়তের নৈরাজ্য,অবৈধ হরতাল,অবরোধ প্রতিরোধ করতে সকলে ঐক্যবদ্ধ রয়েছে। বিশেষ করে কুমিল্লা-৫( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে যিনি নৌকা মার্কা নিয়ে প্রার্থী হয়ে আসবেন তার হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।









