Home আন্তর্জাতিক পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ২ সেনা সদস্যসহ নিহত ৮

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ২ সেনা সদস্যসহ নিহত ৮

0
44
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৮ বাসযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন যাত্রী। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় একটি শহরে অজ্ঞাত বন্দুকধারীরা বাসে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দেশটির দুজন সেনা সদস্যও রয়েছেন বলে জানা গেছে। রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় চিলাস শহরের কাছে বন্দুকধারীরা একটি বাসে হামলা চালিয়ে আট যাত্রীকে হত্যা করেছে বলে জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন। শনিবারের এই হামলায় প্রায় দুই ডজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা।
আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জোহর বলেছেন, শনিবার সন্ধ্যায় হামলাকারীরা বাসে গুলি চালানোর পর প্রাণহানির এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গিলগিট-বাল্টিস্তান পুলিশের মুখপাত্র গোলাম আব্বাস ডিপিএ নিউজ এজেন্সিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন সেনা সদস্যও রয়েছেন। আব্বাসের মতে, হামলায় আরও ২৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here