পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

0
138
হবিগঞ্জের বানিয়াচংয়ে পিকআপ-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল ২ যাত্রীর। এ ঘটনায় আরও ৩ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টায় উপজেলার শুটকি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মজনু মিয়া(৪০) ও একই গ্রামের নুর জাহান বেগম (৫০)।
পুলিশ জানিয়েছে, আজ বিকেলে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ থেকে আজমিরীগঞ্জ যাচ্ছিল। বানিয়াচং উপজেলার শুটকি নদীর নির্মাণাধীণ ব্রিজের বিকল্প সড়কে সিএনজিটি ও উল্টো দিক থেকে আসা পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে নুর জাহান বেগম ঘটনাস্থলেই নিহত হন। অপর গুরুতর আহত মজনু মিয়াকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত তিনজনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত একজনের মরদেহ হবিগঞ্জ হাসপাতাল ও আরেকজনের মরদেহ বানিয়াচংয়ে রয়েছে। আহতদের বানিয়াচং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here