Home জাতীয় প্রতারনার সংবাদ প্রচার করায় ঈদের আগেই সাংবাদিককে হত্যার হুমকি (ভিডিও সহ)

প্রতারনার সংবাদ প্রচার করায় ঈদের আগেই সাংবাদিককে হত্যার হুমকি (ভিডিও সহ)

0
35

নিজস্ব প্রতিবেদক : সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়া দালালদের নিয়ন্ত্রণ ও প্রতারণার অভিযোগ নিয়ে সংবাদ করায় এক সাংবাদিককে ঈদের আগেই হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় অর্থোপেডিক পুর্নবাসন (নিটোর)হাসপাতালের ওয়ার্ড মাস্টার নুর মোহাম্মদ নুরুর বিরুদ্ধে।

এমনই একটি ভিডিও পাওয়া যায়, ৫ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে বলতে দেখা যায়, জাতীয় পঙ্গু পুর্নবাসনে (নিটোর) হাসপাতালের আনসার সদস্যরা কোনো একজন দালালকে আটক করেছে ঠিক সেই মুহূর্তে ওয়ার্ড মাস্টার নুর মোহাম্মদ নুরু এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এই সময়ে তার কথায় আটক ব্যক্তিকে না ছাড়ায় দায়িত্বরত আনসার সদস্যদের নুরু বলেন, আমার লোক আপনি কোর্টে চালান দিবেন দেন, আমি কোর্ট থেকে ছাড়িয়ে আনবো। তখন সাংবাদিকের প্রসঙ্গে আনসার সদস্যদেরকে বলতে শোনা যায়, নুরুর বিরুদ্ধে এর আগেও নিউজের বিষয় কথা বলে আনসার সদস্য, এতেই ক্ষিপ্ত হয়ে ঈদুল আজহার আগেই সাংবাদিক কে মেরে ফেলবো। এমনকি আগারগাঁও এলাকায় তার বিরুদ্ধে কথা বলার কেউ নেই।

জানা গেছে, শেরে বাংলা নগর থানাধীন জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন হাসপাতালের ওয়ার্ড মাষ্টার নুর মোহাম্মদের বিরুদ্ধে আট নারী-পুরুষকে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ৭ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এই প্রতারণা ও দালালদের নিয়ন্ত্রণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করে জাতীয় একটি গণমাধ্যম। এরই জেরে সেই সাংবাদিককে হত্যার হুমকি দেন নুর মোহাম্মদ।

এ বিষয় জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন (নিটোর) হাসপাতালের ওয়ার্ড মাস্টার সকালের সময়কে মুঠোফোনে বলেন, সাংবাদিক কে যদি হুমকি দিয়ে থাকি এবং যদি কোনো ভিডিও থাকে তাহলে মামলা করতে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here