Home বিনোদন ফটোজেনিকের ২১ এর সাজে মডেল মাহমুদ রিফাত

ফটোজেনিকের ২১ এর সাজে মডেল মাহমুদ রিফাত

0
60
মডেল : মাহমুদ রিফাত

বিনোদন ডেস্ক : একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। বাঙালির জাতীয় জীবনের সকল চেতনার উৎস হচ্ছে এ দিনটি। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠা করার ঐতিহাসিক দিন এটি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্যে জীবন দিয়ে বাঙালি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাঙালির রক্তঝরা এ দিনটিকে সারা বিশ্বে স্মরণীয় করে রাখতে ইউনেস্কো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, সম্মান জানিয়েছে ভাষা শহীদদের প্রতি। তাই ২১শে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। প্রতি বছর ‘একুশে ফেব্রুয়ারি’ সারা বিশ্বে পালিত হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে।

ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির মধ্যে যে চেতনার উন্মেষ হয়, তার চরম বিস্ফোরণ ঘটে ঊনসত্তর থেকে একাত্তরে। একুশে ফেব্রুয়ারি তাৎপর্য শহীদ দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকে নি; তা বাঙালির জাতীয় জীবনের সর্বত্র প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। বাংলাদেশের সমস্ত আন্দোলনের মূল চেতনা একুশে ফেব্রুয়ারি। তখন থেকেই বাঙালি উপলব্ধি করেছিল তার বাঙালি জাতীয়তাবোধ, তার সংস্কৃতির অতন্দ্র প্রহরী। এই সংগ্রামী চেতনাই বাংলার সাংস্কৃতিক আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন এই দু’ধারাকে একসূত্রে গ্রথিত করে মুক্তিসংগ্রামের মোহনায় এনে দিয়েছে। আর এর পরিপ্রেক্ষিতেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়েছে।
এখন এটি কেবল উৎযাপনের দিন না এটি আমাদের ব্যক্তিত্ব প্রকাশেরও একটি দিন।একুশে ফেব্রুয়ারি শুরু হয় প্রভাতের প্রভাতফেরী দিয়ে। গলায় গান আর হাতে ফুলের মালা নিয়ে ধীর পায়ে স্মৃতির মিনারের দিকে পৌঁছায় মানুষ গুটি গুটি পায়। একুশে ফেব্রুয়ারির এই দিনটিকে সাজানো হয় কালো আর সাদা রঙের আঙ্গিকে। যদিও এখন কিছুকিছু ক্ষেত্রে লাল রঙের দেখা পাওয়া। বেশিরভাগ ক্ষেত্রে তাতে আঁকিবুঁকি থাকে স্মৃতিসৌধ, শহীদমিনার, বিভিন্ন অক্ষর যেমন অ, আ, ই, ঈ সহ সব বর্ণমালা।এই সাদাকে শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।বিভিন্ন ফ্যাশন হাউসের শোরুমে বিভিন্ন ডিজাইন করা একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নকশা করা পোশাক পাওয়া যাবে।

ফটোজেনিক ২১শে ফেব্রুয়ারিতে এনেছে এক নতুন ছোয়া । ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে মডেল মাহমুদ রিফাত কে সাদা-কালোতে সাজিয়েছে ফটোজেনিক, তিনি মিস্টার এন্ড মিস ফটোজেনিক ২০২২ এর ২য় রানার্সআপ।
ওয়ালি আহমেদ চৌধুরী এর অরগানাইজেশানে জামদানি শাড়িতে সাদা-কালোতেই তৈরি করেছে ছেলেদের পাঞ্জাবি। ২১শে ফেব্রুয়ারির এই সুন্দর ফটোশুট এর কোরিওগ্রাফার কে এম সাকিব। এবং ডিজাইনার হিরা। এবং আবার শুরু হতে যাচ্ছে মিস্টার এন্ড মিস ফটোজেনিক ২০২৩। তবে এবার রয়েছে বিশেষ কিছু চমক। ফটোজেনিক এর পক্ষ থেকে সকল ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here