Home আন্তর্জাতিক বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ৩৮ হাজারের বেশি

বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ৩৮ হাজারের বেশি

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ শুক্রবার রাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৩৮ হাজার ৪০৭ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের দুই কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৫৯৪ জন। তাদের মধ্যে বর্তমানে ৬৭ লাখ ২৯ হাজার ১০৫ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৩৬১ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭১ লাখ ৮৬ হাজার ৬৮২ জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ১৭৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ২১১ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ছয় হাজার ৭৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছে তিন হাজার ৩৭৮ জন। এ নিয়ে দেশে মোট এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জন করোনা থেকে সুস্থ হলো।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৯২টি ল্যাবে ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৯৭৭টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here